Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7030

শিরক-বিদআত

প্রকাশকাল: 13 Aug 2024

প্রশ্ন

এক জনৈক হুজুর এর মাহফিল সম্পর্কে আমার বাবা বলেন যে তার মাহফিল এ একই বিষয় বার বার পুরাবৃত্তি হয় তাই শুনতে ভালো লাগে না। তখন আমার মা এই বিষয়ে কিছুটা ক্ষেপে গিয়ে বলেন, তিনি কোনো এক মাহফিল থেকে শুনেছেন, কেউ কোনো দোষ করলে তা সম্পর্কে বলা যাবে না। অর্থাৎ কেউ যদি খুনও করে তাও তাকে খুনি বলা যাবে না, হয়তো সে আল্লাহর কাছে তওবা করেছে, সেই যুক্তিতে যদিও ওই হুজুর একই কথা বার বার বলে বা কোনো খারাপ ফতওয়া দেয় তাও সেটা বলা যাবে না। আমি মাকে বুঝালাম যে একই কথা বার বার বলায় আমরা তাকে পাপি বলিনি, আমরা শুধু বললাম যে আমাদের এই কথা শুনতে ভালো লাগে না, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই কিন্তু আমার মা মানতে নারাজ। এখন আমার প্রশ্ন হলো –

১. কারো কোনো কাজ সম্পর্কেই কোনো মন্তব্য করা যাবে না নাকি কেউ তার কাজের জন্য জান্নাতি না জাহান্নামী সেই সম্পর্কে মন্তব্য করা যাবে না?

২. আমার মায়ের হুজুরের প্রতি এহেন বিশ্বাস কি কোনো শিরক এর পূর্বাভাষ?

উত্তর

না, আপনার মায়ের এমন কথা বলেছেন অজ্ঞতার কারণে, এখানে শিরকের কিছু নেই। কারো দোষ বর্ণনা হয়, এমন কথা বলা যাবে না। কোন মুসলিমকে জাহান্নামীও বলা যাবে না। কাউকে নিশ্চিতভাবে জান্নাতীও বলা যাবে না। আপনার বাব যেটা বলেছেন এটা গীবত হবে না। এমন বললে কোন সমস্যা নেই।