Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7029

গুনাহ

প্রকাশকাল: 13 Aug 2024

প্রশ্ন

আমার স্বামীর চাপদাড়ি রাখে। সে আমাকে জিজ্ঞেস করেছে,”আমি কি দাঁড়ি বড় করবো? তুমি বললে বড় করবো।” কিন্তু আমি তাকে নিষেধ করেছি। ফলে সে আর বড় করছে না। এতে কি আমাদের ২ জনেরই গুনাহ হবে? নাকি শুধুই আমার?

উত্তর

দাঁড়ি বড় রাখতে হবে। রাসূলুল্লাহ সা. নিজে বড় দাঁড়ি রেখেনখেন  এবং বড় রাখার আদেশ করেছেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ সুন্নাহ পালনে বাঁধা দেওয়ার কারণে আপনার গুনাহ হবে, আর না রাখার কারণে আপনার স্বামীর গুনাহ হবে।