Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7346

জায়েয

প্রকাশকাল: 8 Sep 2025

প্রশ্ন

আমি একটি ই-কমার্স ফেসবুক পেজে কাজ পেয়েছি, যেখানে তাদের পুরোনো কাস্টমারদের কল করে তাদের ফিডব্যাক জানতে হবে এবং প্রোডাক্ট কিনতে কনভিন্স করতে হবে। কাস্টমারদের মধ্যে যেহেতু মহিলা ও পুরুষ উভয় রয়েছে,তাই উভয়ের সাথেই আমাকে কথা বলতে হবে।  আমি একজন মেয়ে হয়ে কাজ টা করা কী আমার জায়েজ আছে?

 

উত্তর

আল্লাহ বলেছেন, الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ পুরুষরা মহিলাদের উপর কর্তৃত্ব করবে, কারণ আল্লাহ একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেনএবং পুরুষেরা তাদের টাকা পয়সা খরচ কর। সূরা, নিসা আয়াত ৩৪। বিদায় হজ্জের ভাষনে রাসূলুল্লাহ সা. বলেছেন, وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ. فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ তোমরা তাদের (স্ত্রীদের) লজ্জাস্থানকে হালাল করেছো আল্লাহর কালিমা দ্বারা… তাদের খাবার-দাবার ও পোশাকের দায়িত্ব তোমাদের ওপর। সহীহ মুসলিম, হাদীস নং ৩০০৯;সুনানু আবু দাউদ, হাদীস নং ১৯০৭। আলেমদের এ ব্যাপারে ঐক্যমত পোষন করেছেন যে, স্ত্রীর ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। আলমাউসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ, ৪১/৩৫। উপরের আয়াত ও হাদীস থেকে জানা যায়, মহিলাদের দায়িত্ব হলো ঘর সামলানো আর পুরুষের দায়িত্ব হলো পরিবারের আর্থিক দিকটি সামলানো। এর বাইরে গেলে পৃথীবির স্বাভাবিক ভারসম্য নষ্ট হয়। তাছাড়া একজন মেয়ে নিয়মিত পুরুষদের সাথে কথা বললে এক পর্যায়ে বিপথে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এমন বর্তমানে ব্যভিচার ব্যাপক আকারে বেড়ে যাওয়ার কারণ হলো নারী-পুরুষের অবাধ মেলে মেশা। সুতরাং আপনার ভরণ-পোষন করার মতো মানুষ থাকলে এই ধরণের কাজ এড়িয়ে চলা উচিৎ। আর যদি অর্থনৈতিক দায়িত্ব নেয়ার মত কেউ না থাকে তাহলে আপতত করতে পারেন। আরো ভাল পরিবেশ পেলে সেখানে চলে যাবেন।