Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7323

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jul 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আমি জানতে চাই, আমি এক মেয়েকে বিয়ে করতে চাচ্ছি যাকে আমি অন্যভাবে তালাক করাতে সাহায্য করেছি। বিয়েটা কি বৈধ হবে? কিভাবে তাওবা করব? আমি খুবই অনুতপ্ত, ভুল করেছি, আল্লাহ তাআ’লার কাছে খুবই ভয় পাচ্ছি। আমি কি মাফ পাবো? জান্নাতে যেতে পারবো?
জাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়েটা বৈধ হবে। কিন্তু যে কাজ করেছেন সেটা অবৈধ, বড় ধরেণের অপরাধ। যার ক্ষতি করেছেন তার কাছে মাফ চাওয়া ছাড়া এই পাপের ক্ষমা নেই। সুতরাং তার কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন।