Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7303

বিবাহ-তালাক

প্রকাশকাল: 27 May 2025

প্রশ্ন

assalamualaikum । আমার husband আমাকে অনেক বৎসর আগে এক তালাক দিয়ে আবার ইদ্দতের মধ্যেই আমার সাথে মীমাংসা করে নেন । তিনি মুখে তালাক তালাক তালাক উচ্চারণ করেন । আবার তার কয়েক বৎসর পর আবার একই ভাবে মুখে উচ্চারণের মাধ্যমে তালাক বলেন । ইদ্দতের মধ্যেই আবার সুলাহ করে নেন । এরপর কয়েক বৎসর যাওয়ার পর উনি আমাকে না জানিয়ে আরও একটি বিবাহ করেন । এই বিবাহ করার সময় তিনি আমাকে আবার লিখিত কোর্ট নোটিশের মাধ্যমে তালাক দেন । তালাক নোটিশ আমি হাতে পাওয়ার আগেই ওনার বিয়ের খবর জানতে পারি । উনি এরপর স্বিদ্ধান্ত নেন যে তালাক নোটিশ উঠিয়ে নিবেন এবং আমাকে আবার ফিরিয়ে নেন । ওনার আরেক স্ত্রী এখনও আছেন কি না আমি জানি না । কিন্তু আমি তালাক নোটিশ হাতে পাওয়ার আগেই উনি নোটিশ প্রত্যাহার করে আবার সংসার করেন । এখনও উনি এখানে একই বাসাতে থাকেন আমার আর আমার দুই বাচ্চার সাথে । ২৫ বছরের বিবাহিত জীবনে তিন বার তালাক দিয়েছেন । আমার ২৪ বছরের মেয়ে আর ২৩ বছরের ছেলে আছে । তারাও একই বাড়িতে আছে । আমি কাজ করি আর আমার যে হাসব্যান্ড হিসেবে আছেন উনি রিটায়ার্ড করেছেন । আমার কাছে আখিরাতের মুক্তি সবচেয়ে বড় । আমাকে পরামর্শ দিন । আমার উনার সঙ্গে বিবাহিত সম্পর্ক কি আছে না কি হারাম হয়ে গিয়েছে ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তালাকের নোটিশ প্রত্যাহারের  কোন বৈধতা ইসলামে নেই। সুতরাং তিনি আপনাকে তিন বার তালাক দেয়ার কারণে আপনাদের মাঝে বৈবাহিক সম্পর্ক নেই। আপনারা একে অপরের জন্য হারাম হয়ে গিয়েছেন। তাই এখনই বিচ্ছিন্ন হয়ে যান। এক মুহুর্তের জন্যও তার কাছে আপনি থাকতে পারবেন না।