Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7230

দান-সদকাহ

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আস্সালামু আলািইকুম, আমার বাবা একজন কাতার প্রবাসী্ । তিনি জানতে চেয়েছন যে, ‍আমাদের পরিবারের সকল সদস্যদের ফেতরা কি বাংলদেশের জন্য ধার্য করা (১১০ টাকা জনপ্রতি) হারে দান করতে হবে নাকি কাতারের জন্য ধার্য করা হারে দান করতে হবে? যদিও বাবা বাদে আমরা সকলেই বাংরাদেশে বসবাস করি, কিন্তু আমাদের সংসারের একমাত্র আয় আসে কাতার থেকে ।

এই বিষয় ইসলামিক নীতি অনুসারে ‍আপনার মতামত দিয়ে ‍আমাকে উপকৃত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশে ফিতরা দিলে বাংলাদেশের হিসেবে দিবে। কাতারে দিলে সেখানকার হিসেবে দিবে। আসলে ফিতরা টাকার হিসেবে দেয়াটা মূল নয়। খাদ্যের হিসেবে দেয়া মূল। সুতরাং যেখানে ফিতরা দিবে সেখানকার খাদ্যের হিসেবে দিবে।