Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7201

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 Feb 2025

প্রশ্ন

আস্সালামুআলাইকুম, আমি ভিডিও কনফারেন্স এ বিয়ে করেছি। কোনো আলেম বলেন আমাদের বিয়ে সঠিক হয়েছে আবার কোনো আলেম বিপরীত মত দিচ্ছেন। আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে আলেমেদের মধ্যে মতভিন্নতা আছে। সুতরাং নতুন করে স্বাভাবিকভাবে বিবাহ করবেন। বিশেষ প্রয়োজনেপ্রবাসে অবস্থানরত ব্যক্তি বিবাহ করতে চাইলে তার সর্বসম্মতি পদ্ধতি হল, ছেলে এ দেশে তার পক্ষে বিবাহ সম্পন্ন করার জন্য একজন উকিল তথা প্রতিনিধি নিযুক্ত করবে। ঐ উকিল বিবাহের মজলিসে উপস্থিত হয়ে সাক্ষীদের সম্মুখে প্রবাসীর পক্ষ থেকে ইজাব বা কবুলের মাধ্যমে বিবাহকার্য সম্পন্ন করবে।  https://islamqa.info/ar/answers/105531/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D8%AC%D8%B1%D8%A7%D8%A1-%D8%B9%D9%82%D8%AF-%D8%A7%D9%84%D9%86%D9%83%D8%A7%D8%AD-%D8%B9%D9%86-%D8%B7%D8%B1%D9%8A%D9%82-%D8%A7%D9%84%D9%87%D8%A7%D8%AA%D9%81-%D9%88%D8%A7%D9%84%D8%A7%D9%86%D8%AA%D8%B1%D9%86%D8%AA