Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7122

বিবাহ-তালাক

প্রকাশকাল: 7 Nov 2024

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার দাম্পত্য জীবনে আমি ও আমার স্ত্রী দুজনের মাঝে বিভিন্ন মতবিরোধ দেখা যায়।এক পর্যায়ে দুজন দুজনের থেকে অনেক দিন যাবৎ দূরে সরে থাকা হয়। এমতাবস্থায় এক পর্যায়ে দুই পরিবারের ও আমাদের দুজনের সম্মতিতে বা পরিবারের সদস্যদের চাপে পড়ে খোলা তালাকের ফরমে সই করে দুই জন ডিভোর্স দিই। এখানে উল্লেখ থাকে যে আমার দুজন কেউই দুজন দুজনকে মুখে তালাক উচ্চারণ করি নাই। তথাপি যদিও তালাক হয়েও যায় এখন আমার দুজন দুজনের ভুল বুঝতে পেরেছি ।এখন আমার যদি কোন কাজীর মাধ্যমে পুনরায় যে কোন অর্থের মহোরানা ধার্য করিয়া আমরা কি পুনরায় স্বামী স্ত্রীর রুপে বসবাস করিতে পারবো?এটা কি হালাল হবে? শরিয়তে এর বিধান কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খোল তালাক হলে তালাক বায়ান পতিত হয়। সেক্ষেত্রে নতুন করে বিবাহ করে সংসার করা যায়। তবে আপনাদের জন্য এখন করণীয় হলো তালাকের কাগজটা একজন অভিজ্ঞ আলেমেকে দেখাবেন এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। কাগজ না দেখে চুড়ান্ত কিছু বলা সম্ভব নয়।