Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6907

হালাল হারাম

প্রকাশকাল: 29 Apr 2024

প্রশ্ন

অফিস কর্তৃপক্ষ থেকে কোন কর্মচারীকে দেওয়া কম্পিউটারটি যদি অফিস কর্তৃপক্ষ অবৈধ উপায়ে নিয়ে ওই কর্মচারীকে দিয়ে থাকে অথবা অফিস কর্তৃপক্ষের দেওয়া কম্পিউটারের ভিতরের সফটওয়্যারগুলো অবৈধ পাইরেটেড অথবা ক্র‍্যাকড হয়ে থাকে, এখন ওই কর্মচারী যদি ওই কম্পিউটার ব্যবহার করে তাহলে কি সে গুনাহগার হবে বা তার উপার্জন কি হারাম হবে?

উত্তর

অফিস কর্তৃপক্ষকে নজরদারী করা কর্মীর কাজ নয়। কর্মীকে যে কাজে নিয়োগ দিবে সে সেই কাজ সে করবে। কম্পিউটার বা অন্য কোন জিনিস কোথা থেকে সংগ্রহ হলো এটা দেখা কোন কর্মীর প্রয়োজন নেই। সে তার দায়িত্বে অর্পিত কাজ যথাযথ করবে।