Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6636

প্রকাশকাল: 4 Jan 2024

প্রশ্ন

আমার শাশুড়ি খুব জেদি। উনি বলেছেন উনি বেঁচে থাকতে ওনার ছেলের সাথে আমাকে সংসার করতে দিবেন না। আরেকটা বিয়ে করবে আমাকে ছাড়াই দিবে। সব সময় ওই চেষ্টায় করে।

উত্তর

এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো? যদি আপনার কোন ভূমিকা থাকে তাহলে সেটা সংশোধন করে নিন। শ্বাশুড়ির প্রতি কোন অন্যায় করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। শ্বাশুড়ির বৈধ আদেশ-নিষেধ মেনে চলুন। স্বামী সন্তুষ্ট থাকে এমন কাজ করবেন, সেভাবে চলাফেরা করবেন। আল্লাহ কাছে  মানুষ এবং জ্বীন সব ধরণের শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরগুলো নিয়মিত আদায় করবেন। শ্বাশুড়ির যদি কোন দোষ থাকে সে জন্য আল্লাহর কাছে দুআ করবেন, নিজে প্রতিউত্তর দিতে যাবেন না, ঝগড়া-ঝাটি করবেন না।