Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 647

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 Nov 2007

প্রশ্ন

শাহাদত আঙ্গুল দ্বারা সালাতের সময় ইশারা করা: আচ্ছালামু ওয়া আলাইকুম ! স্যারের বই এবং অন্যান্য আলেমদের বই পড়ে এটা বুঝতে পেরেছি, স্বয়ং নবী করিম (দ:) এটা করতেন। আমার প্রশ্ন হলো কতক্ষণ? কোন জায়গা দেখছি পুরা বৈঠক পর্যন্ত। কেউ বলছে লা-ইলাহা ইল্লালাহু পর্যন্ত। আবার কেউ বলছে দোআ মাসুরা পর্যন্ত। স্যারের বইতে দেখলাম নবী করিম (দ:) ঐ সময় আঙ্গুলের দিতে তাকিয়ে থাকতেন। কিন্তু কতক্ষন? আমি দ্বিধা-দ্বন্দের মধ্যে আছি। অনুগ্রহ করে স্বত্বর জানাবেন। আল্লাহ হাফেজ। [ইসলামে পথ থেকে একটি নক্ষত্র ঝরে গেল। আল্লাহপাক উনাকে বেহেস্ত নসীব করুন]

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্যার রহ. ইন্তেকালের পূর্বে এই প্রশ্নের একটি উত্তর আমরা তার তত্বাবাধানে দিয়েছি। যেটা আমাদের দেয়া ০২৪৯ নং প্রশ্নের উত্তর। আমি সেটা আপনার এখানে দিয়ে দিলাম। সাহাবী ওয়াইল ইবনে হুযর বলেন, عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَدْ حَلَّقَ الإِبْهَامَ وَالْوُسْطَى ، وَرَفَعَ الَّتِي تَلِيهِمَا ، يَدْعُو بِهَا فِي التَّشَهُّدِ আমি রাসূলূল্লাহ সা. কে দেখেছি, তিনি বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলি এক সাথে করে গোলাকার করলেন এবং ঐ দুই আঙ্গুলির সাথে যুক্ত আঙ্গুলিটি (শাহাদাৎ আঙ্গুলি) উচুঁ করলেন এবং তা দ্বারা তাশাহুদের মধ্যে দোয়া করলেন। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৯১২। হাদীসটি সহীহ। সহীহ মুসলিমসহ বিভিন্ন কিতাবে এমন অর্থের অনেক হাদীস বহু সাহাবী থেকে বর্ণিত আছে। কোন কোন হাদীসে আঙ্গুল নাড়ানো বা নাড়ানোর কথা আছে। এর মধ্যে না নাড়ানোর হাদীসটি সহীহ বলে মনে হয়। হাদীসটি আছে সুনানে আবু দাউদ হাদীস নং ৯৮৯, সুনানু নাসায়ী,হাদীস নং ১২৭০্ । মোট কথা ইশারা করার কথা সহীহ হাদীস দ্বারা প্রমানিত, তবে কখন থেকে ইশারা শুরু করবে, কিভাবে করবে সে ব্যাপারে সর্বাক্যমতে সহীহ কোন দলীল পাওয়া যায় না, এ কারণে ইশারার ধরন নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। সুতরাং যেভাবেই করুন আপনার ইশারার সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইশারার একটি সুন্নাত পদ্ধতি পুরো বৈঠকে শাহাদাৎ আঙ্গুলি উচুঁ করে রেখে আঙ্গুল না নাড়িয়ে ইশারা করা।