Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6468

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 Oct 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমার স্ত্রীকে নিষেধ করা সত্বেও সে তার ছবি ফেসবুকে দেয়। সে কোনও পর্দার বিধান মেনেও চলে না। এক্ষেত্রে আমার স্ত্রী ফেসবুকে ছবি দিলে আমার গোনাহ হবে কিনা? স্ত্রীকে কিভাবে পর্দার বিধান মেনে চলাতে পারি? জাযাকআল্লাহ খায়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ের আগেই এই সব বিষয়ে খোঁজ নেওয়ার দরকার ছিল। বিয়ের আগে য পর্দা করে নি, ইসলাম মেনে চলে নি সে হঠাৎ করে আপনার সব কথা শুনবে, এমনটা ভাবা যাবে না। ধৈর্যের সাথ বুঝাতে থাকুন, ভালোবাসা দিয়ে কথা বলুন, এক সময় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।