Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6333

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 Jun 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শায়েখ একটা ছেলের প্রথম স্ত্রী এবং ছেলের পরিবারের কয়েকজন মিলে তাদের ছেলেকে দিয়ে জোরজবরদস্তি,ব্ল্যাকমেইল করে তার দ্বিতীয় স্ত্রীর কাছে ডিভোর্স পেপার পাঠাতে চায়, কিন্তু ছেলেটা সজ্ঞানে স্বইচ্ছায় এই পেপার দিতে চায় না। এবং মুখেও তালাক শব্দটি উচ্চারণ করে না। এখন ছেলেটা তার দ্বিতীয় স্ত্রীকে আবার ফিরে পেতে চায় এখন প্রশ্নঃ এই স্ত্রীর আবার ফিরে যাওয়া, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি বৈধ হবে? দয়া করে বুঝিয়ে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্নটা অস্পষ্ট। ছেলে তালাক দিয়ে চায় না লিখেছেন, তালাক দিয়েছে এমন লেখেন নি, সুতরাং তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার কিছু তো ঘটে নি। দ্বিতীয় স্ত্রীর সাথে তার সম্পর্ক অবৈধ হওয়ার কোন কারণ ঘটেছে বলে তো এই প্রশ্ন থেকে জানা যাচ্ছে না।