Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6330

সালাত

প্রকাশকাল: 30 May 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বন্ধুরা ঠিক মতো নামাজ পড়ে না এমনকি জুম্মার নামাজ ও পড়ে না। দেখা যায় ৬ মাস বা তার অধিক সময় থেকে জুম্মার নামাজ পড়ে না এমনকি ফরজ নামাজ ও পড়ে না আমি মাঝে মাঝে তাদের জোড় করে নিয়া যাই কিন্তু তারা যেতেই চায় না। এক বন্ধু বলে যে আমার ঈমান ঠিক নাই আমার ঈমান যেদিন ঈমান ঠিক হবে সেদিন নামাজ পড়বো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই সব বন্ধুরা বিপজ্জনক। এদের সাথে বন্ধুত্ত্ব ত্যাগ করতে হবে, এদের থেকে দূর থাকতে হবে। নয়তো শয়তানের ধোকায় পড়ে আপনিও তাদের মতো হয়ে যেতে পারেন। দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব তাদেরকে ইসলামের পথে ডাকবেন।