Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6283

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Apr 2023

প্রশ্ন

আমি বাড়ি করার উদ্দেশ্যে জমি বিক্রি করি, কিন্তু বাড়ি করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না হওয়ায় সেই টাকা ব্যাংকে জমা রাখি। এই টাকা ব্যতীত আমার আর কোন সম্পদ নেই। এননকি আমি ভাড়া বাসায় থাকি। আমার জানতে চাওয়া, এই টাকার উপর যাকাত হবে কিনা।

উত্তর

জ্বী, নগদ টাকা জমা থাকলে যাকাত ওয়াজিব হবে। বাড়ি করা বা যে কোন উদ্দেশ্যেই নগদ টাকা থাকুক না কেন যাকাত ওয়াজিব হবে।