Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6151

গুনাহ

প্রকাশকাল: 2 Dec 2022

প্রশ্ন

আমার এক ঘনিষ্ঠ বান্ধবী বিবাহ পূর্ব শারীরিক সম্পর্কে জড়িয়ে পরে এবং ছেলেটির সাথে বিচ্ছেদ হয়। যতটুকু জানি, এরকম ঘটনাগুলো আল্লাহ তা’য়ালা লুকায়িত রাখতে বলেছেন। এই বিষয়ে না জেনে বান্ধবী আমার সাথে শেয়ার করে এবং সকলের থেকে লুকিয়ে রাখতে হবে এই জন্য হবু স্বামীর থেকেও আপাতত লুকিয়ে রেখেছে কিন্তু এর জন্য মানসিক অশান্তি বোধ করছে। এমতাবস্থায় কি বিয়ের পর স্বামীর সাথে বিষয়টা শেয়ার করা জায়েজ আছে? নাকি স্বামীকে জানালে তাতেও গুনাহ হবে?

উত্তর

সবার থেকে লুকিয়ে রাখবে। স্বামী জানলে গুনাহ হওয়ার আগে তালাক হবে। জেনে বুঝে কোন আত্মসম্মানবোধ আছে এমন কোন পুরুষ তাকে স্ত্রী হিসেবে রাখবে না। যা হয়েছে তার জন্য তওবা করে এটা চিরদিনের জন্য লুকিয়ে রাখবে।