Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6133

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 Nov 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন আল্লাহর বান্দি। আমি একজন ছোট বয়সী ছেলের সাথে শারীরিক সম্পর্কে শয়তনের ধোকায় নফসের প্রড়োচনায় লিপ্ত হই।পরবর্তীতে দু জনেই খালেস দ্বিলে তাওবা করে ফিরে আসি।

আমি এখন তাকে দেখি, সেই এক সাথে করা পাপ বাদে অন্য কোনো পাপ আমাদের সামনে দৃশ্যমান না, আমি আমার মেয়ের সাথে তাকে বিবাহ দিতে চাই।এতে কি আমাদের পুরোনো পাপ বাধা হয়ে দাঁড়াবে? আমি কি আমার ইচ্ছা টা পূরণ করতে পারব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার মেয়ের সাথে তাকে বিবাহ দিতে পারবেন না। এই বিবাহ জায়েজ হবে না। ঐ ছেলের সাথে কোন দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা হলে শয়তান আবার পাপে লিপ্ত করবেন। সুতরাং শয়তানের চক্রান্ত থেকে সাবধান হোন। তার সাথে যে কোন ধরণের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করুন। আল্লাহর গজবকে ভয় করুন।