Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6079

জান্নাত-জাহান্নাম

প্রকাশকাল: 21 Sep 2022

প্রশ্ন

আস-সালামু অলাইকুম । শাঈখ একটি বড় মানসিক যন্ত্রণায়া আছি। যন্ত্রণার বিষয়টি কাউকে জিজ্ঞেস করতে গেলেও নিজেকে পাগল মনে হয়! যে এটা আবার কেমন প্রশ্ন! তবুও আপনাকে করি। শাঈখ আমার প্রশ্ন ও মানসিক যন্ত্রণার বিষয়ঃ এই যে আমরা নামাজ পরি ,তারপর একটি স্বাদ পাই। যারা ভালোভাবে নামাজ পড়ে তারা স্বাদটা পায়। এখন আমি খেয়াল করি যেদিন বাসার পাশে পাখি ডাকে অনেক সুন্দর পরিবেশ থাকে। সেদিন মনোযোগ দিয়ে নামাজ না পরলেও অনেক স্বাদ লাগে। আসলে স্বাদটা প্রকৃতির সোন্দর্যের । এখন এটা নিয়ে আমি বিভ্রান্ত, এটা কি প্রকৃতির স্বাদ, নাকি নামাজের স্বাদ! এটা নিয়ে যদি একটু বলতেন। আবার অন্যদিন পরিবেশ সুন্দর না থাকলেও নামাজে মনোযোগ অনেক দিয়েও স্বাদটা পাইনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আল্লাহর ফরজ বিধান হিসবে নামায আদায় করবেন। মজা পাওয়া না পাওয়া নিয়ে গবেষণা করার দরকার নেই। ইবাদাত ভাল হলে আত্মিক শান্তি অনুভব হয়। পরিবেশ মনোরম হলেও মানসিক প্রশান্তি আসতে পারে। সুতরাং স্বাদ বিবেচণা নয়, আবশ্যকীয় বিধান হিসেবে নামায আদায় করবেন।