Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5889

বিবিধ

প্রকাশকাল: 15 Mar 2022

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন – ১। যদি কোনোস্থানে নাপাকি আছে বলে প্রবল সন্দেহ থাকে এবং সেখানে আমার কাপড় লেগে যায় তবে কি করণীয়? ২। বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে কি শব্দ শোনা বা গন্ধ পাওয়া গেলে অযু ভংগ হয়েছে বলে ধরা হবে? ৩।আসলে শাইখ আমার এখনও অনেক প্রশ্ন বাকি। কিন্তু সবগুলোপ্রশ্ন একসাথে করে আপনাদের বিরক্ত করতে চাই না।আমি কিভাবে দ্রুত আমার প্রশ্নের উত্তর পেতে পারি? এ বিষয়ে কোনো বই আছে কি? আর আমার মনে খুব বেশি প্রশ্ন ও সন্দেহ আসে। আমি কি করে এটা থেকে মুক্তি পেতে পারি?

উত্তর

সন্দেহের রোগীদের হুকুম আর স্বাভাবিক মানুষের হুকুম ভিন্ন। আপনি তো সন্দেহের সমস্যায় ভুগছেন। সুতরাং নাপাকি থাকার বিষয়টি নিশ্চিত হলেই কেবল সেখানে আপনার কাপড় লাগলে কাপড় পবিত্র করবেন। শুধু সন্দেহের কারণে কাপড় নাপক হবে না।

২। জ্বি, সন্দেহের রোগীদের জন্য রাসূলুল্লাহ সা. এই কথা বলেছেন, “বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে শব্দ শোনা বা গন্ধ পাওয়া গেলে অযু ভাঙবে।”

সন্দেহের রোগীদের ক্ষেত্রে হুকুম হলো যে, যদি নিশ্চিত ধারণা হয় যে, পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তাহলে অযু ভেঙ্গে যাবে। নিশ্চিত না হয়ে শুধুমাত্র ধারণা বশতঃ হলে অযু ভাঙ্গবে না।

সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সে অনুভব করলেই হবে, শব্দ শোনা বা গন্ধ পাওয়া লাগবে না।وَعَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ: شُكِيَ إِلَى النَّبِيِّ صلي الله عليه وسلم الرَّجُلُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلَاةِ حَتَّى يُخَيَّلَ إِلَيْهِ فَقَالَ ” لَا يَنْفَتِلُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا 

আব্বাদ ইবনু তামীম হতে তাঁর চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অভিযোগ করল যে, কখনো সালাতের মধ্যে কিছু একটা সন্দেহ হয় যে, তার অযু হয়ত নষ্ট হয়ে গেছে। তিনি বললেন, (বায়ু নির্গত হওয়ার) শব্দ না শুনা কিংবা গন্ধ না পাওয়া পর্যন্ত সালাত ছাড়বে না। সুনানু আবু দাউদ, হাদীস নং ১৭৬। হাদীসটি সহীহ।

৩। নিশ্চিত না হওয়া পর্যন্ত শুধু সন্দেহের কারণে কোন পদক্ষেপ নিবেন না। আল্লাহর কাছে দুআ করবেন।

এখানে প্রশ্ন করবেন, দ্রুত উত্তর পাবেন ইনশাআল্লাহ। তবে এই ধরণের প্রশ্ন করার দরকার নেই। সন্দেহের ভিত্তিতে কিছু করবেন না।