Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5702

বিবাহ-তালাক

প্রকাশকাল: 9 Sep 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন পর্দানশীল, হিজাবি মেয়ে। সম্প্রতি, আমার জন্য বিয়ের কাজ দেখা হচ্ছে। আমি সচরাচর হিজাবের সাথে মেকাপ পড়ি না-কারন আমি মনে করি এতে হিজাবের অর্থ ক্ষুন্ন হয়। কিন্তু বিয়ের প্রস্তাবের ছবি বা পাত্র পক্ষের সাথে দেখা করার ক্ষেত্রে আমাকে মেকাপ পড়ার জন্য পরিবারের কাছ থেকে চাপ দেওয়া হচ্ছে। এবং যতই আমি তাদেরকে বুঝানোর চেষ্টা করি-আমার বাবা মা মনে করে আমি অযথা জেদ করছি। আমার প্রশ্ন-এ ধরনের বিয়ের প্রস্তাবর ক্ষেত্রে বা পাত্র পক্ষকে ছবি দেওয়া, কথা বলার ক্ষেত্রে, হাল্কা মেকাপ করা জায়েজ কি না? যদি জায়েজ হয় কতটুকু পড়া জায়েজ? ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম কথা হলো আপনি পাত্র পক্ষকে আপনার কোন ছবি দিতে পারবেন না। পাত্রপক্ষের মহিলারা এবং পাত্র নিজে আপনাকে দেখতে পারবেন, পাত্রপক্ষের কোন পুরুষ বিয়ের আগে আপনাকে দেখেতে পারবে না, তাদের সাথে বিনা প্রয়োজনে কথাও বলবেন না। ছবি দিলে সেই ছবি পাত্রপক্ষের পুুরুষদের হাতে চলে যেতে পারে, তাই ছবি দেয়া নিষেধ। মেকাপের কারণে চেহারা পাল্টে যায়, এই পরিমাণ মেকআপ করা যাবে না। হালকা মেকাপ করা যেতে পের সৌন্দর্য বর্ধনের জন্য, কৃত্রিম সৌন্দর্য যেন সৃষ্টি না হয়, সেটা ভালোভাবে খেয়াল করতে হবে।