Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5590

সালাত

প্রকাশকাল: 20 May 2021

প্রশ্ন

আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো- চার রাকাত বিশিষ্ট নামাজে কেউ এক রাকাত পেলে ইমাম সাহেব যখন শেষ বৈঠকে থাকবেন তখন মুসুল্লি কি শুধু তাশাহুদ পড়বে নাকি দুরুদ শরীফ সহ সব কিছু পড়বে? কেউ যদি সব কিছু পড়ে ফেলে তাহলে কি গুনাহ হবে। দয়াকরে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।যদি আপনার কোন রাকআত ছুটে যায় অর্থাৎ ইমাম সাহেবের সাথে সব রাকআত না পান সে অবস্থায় ইমামের শেষ বৈঠকে আপনি শুধু তাশাহুদু পড়তে পারেন, সেক্ষেত্রে ধীরে ধীরে একটু লম্বা করে পড়ে ইমাম সাহবের সালাম ফিরানোর আগে শেষ করবেন। অথবা স্বাভাবিক নিয়মে তাশাহুদু, দরুদ, দুআ মাসূরা সব কিছু পড়বেন। এখানে গুনাহ হওয়ার কিছু নেই।