Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5554

হালাল হারাম

প্রকাশকাল: 14 Apr 2021

প্রশ্ন

ইসলাম ধর্মে সুদকে হারাম করেছে এবং জঘন্য গুনা হিসেবে বিবেচিত করেছে। ব্যাংকের চাকরি ইসলামের দৃষ্টিতে কেমন? ব্যাংকের চাকরির উপার্জন কি মুসলমানদের জন্য হালাল হবে? ব্যাংক সুদের কাজকারবার করে। এখন, সুদের কাজকারবারের প্রতিষ্ঠানের চাকরির আয় করা টাকা কি জায়েজ হবে?

উত্তর

সুদভিত্তিক ব্যাংকে বা সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে যারা চাকুরী করেন তারা সবাই সরাসরি হারাম কাজে লিপ্ত। কারণ হয় তারা সুদের হিসাব লিখছে অথবা সাক্ষী থাকছে আর হযরত জাবির রা. বলেন, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ. রাসূল সা. সুদ দাতা, গ্রহীতা, লেখক, সাক্ষীদ্বয় সবার উপর লানাত দিয়েছেন এবং বলেছেন, তারা সবাই সমান। সহীহ মুসলিম, ৪১৭৭। দ্বিতীয়ত এই সব প্রতিষ্ঠানের অধিকাংশ উপার্জন হারাম।এই সব কারণে এই সব প্রতিষ্ঠান চাকুরী করা যাবে না। এখানে থেকে উপার্জিত অর্থ হারাম হবে।