Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5485

সুন্নাত

প্রকাশকাল: 4 Feb 2021

প্রশ্ন

আমার এক বন্ধু বললো মিশরের লোকদের জন্য নাকি দাড়ি রাখার বিধান আলাদা? মানে তারা দাড়ি রাখবেন না এটাই নিয়ম। বিষয়টি কত টুকু সত্য জানতে চাই?

উত্তর

বিষয়টি আদৌ সত্য নয়। ধর্মীয় বিধান সব দেশ ও সমাজের জন্য একই। দাঁড়ি সকল মুসলিমদেরকে রাখতে হবে। রাসূলুল্লাহ স. দাঁড়ি রাখতে আদেশ দিয়েছেন, দাঁড়ি নিজে রেখেছেন, দাঁড়ি কাটতে নিষেধ করেছেন। এই বিষয়ে নিচের হাদীসটি লক্ষ করুন: عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ ، وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ ، أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ.অর্থ: নাফে ইবনে উমার রা. থেকে তিনি রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচারণ করো, তোমরা দাঁড়ি ছেড়ে দাও এবং গোঁফ কে কটে ফেলো। (নাফে বলেন,) আব্দুল্লাহ্ ইবনে উমার রা. যখন হজ্ব কিংবা উমরা করতে যেতেন তখন একমুষ্টির উপরের দাঁড়ি কেটে ফেলতেন। সহীহ বুখারী, হাদীস নং ৫৮৯২। সুতরাং মুমিনের দায়িত্ব হলো দাঁড়ি লম্বা করে কম পক্ষে একমুষ্টি করে রাখা। বিস্তারিত জানতে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত পোশাক বইয়ের ৫ম অধ্যায়ের দাড়ির পরিচ্ছেদটি দেখুন।