Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 536

নামায

প্রকাশকাল: 19 Jul 2007

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম, আমি একটি মেয়েকে পছন্দ করি, আমি যথেষ্ট দ্বীন মেনে চলার চেস্টা করি (মুসলিম হিসাবে যা করা দরকার) । আমারা একে অপারকে বিয়ে (আমরা পড়াশুনা শেষ করেছি এবং আমি চাকরি করি) করতে চাই কিন্তু মেয়ের পিতা মাতা রাজি না থাকায় আমরা কোন উপায় না পেয়ে মেয়ের একমাত্র ছোট ভাই (১৯) এবং পরিচিত এক ভাই-এ দু জনকে মেয়ের পক্ষে স্বাক্ষী (স্ব-ইচ্ছায়) রেখে আমারা কোর্টম্যারেজ করি, এখন আমাদের বিয়ে কি বৈধ হবে? অতপরঃ মেয়ের পিতা মাতা যদি মেনে নেয় তাহলে কি বৈধ হবে?

উত্তর

অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে সাংসারিক জীবনে অনেক অশান্তি হয়। তাই অভিভাবকের অনুমতি ব্যতিত বিবাহ করা উচিৎ নয়। হাদীসে অভিাভাবক ছাড়া মেয়েদের বিয়ে করতে নিষেধ করা হয়েছে।তবে একটি সহীহ হাদীসে বলা হয়েছে, الأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا প্রাপ্ত বয়স্ক মহিলা তার নিজের ব্যাপারে অভিভাবক থেকে অধিক হকদার। সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪১। এই হাদীসের ভিত্তিতে অনেক ফকিহ বলেছেন, অভিভাবক ছাড়াও প্রাপ্ত বয়স্ক মহিলারা বিবাহ করতে পারবে। সুতরাং যে সমাজে এই মতটি প্রচলিত সেখানে অভিভাবক ছাড়া বিয়ে হয়ে গেলে এটাকে সহীহ হয়েছে বলেই ধরে নিতে হবে। কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে অভিভাবক ছাড় বিয়ে হবে না এ কথাই বলতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ৪১ নং প্রশ্নের উত্তর।