Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5322

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Aug 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম… আমি একজন ফ্রিল্যান্সার। আমার কাজ হলো ফটো এডিটিং বা ছবির কাজ। এতে মহিলা মডেলের ছবিতে কাজ করতে হয়। কাজ হলো মুখের তিল, ব্রণ, ফাটা দাগ দূর করা, অমসৃণকে মসৃণ করা, চেহারাকে সুন্দর করা, শরীরে কোনো দাগ থাকলে তা পরিষ্কার করা ইত্যাদি। আমার প্রশ্ন হলো, উক্ত কাজকে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো বৈধ হবে কি? এ ব্যাপারে শরীয়তের বিধান জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে মহিলাদের ছবি নিয়ে কাজ করা বৈধ হবে না। এটাকে উপার্জনের মাধ্যম বানানো বৈধ হবে না। মুসলিমি হিসেবে একটি স্বচ্ছ ও সুন্দর পেশা গ্রহন করুন। আল্লাহ আপনাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিন।