Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5029

সালাত

প্রকাশকাল: 6 Nov 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। আমার প্রশ্নটা আমরা জামাতে সালাত আদায় করার সময় কি কাধে কাধ এবংং পায়ের সাথে পা মিলিয়ে দারাব?
এ ব্যাপারে রাসুলুল্লাহ কি আদেস করেছন একটু বুঝিয়ে বলবেন কি?

উত্তর

হযরত আনাস থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, أَقِيمُوا صُفُوفَكُمْ فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ، وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ وَقَدَمَهُ بِقَدَمِهِ তোমরা কাতার সোজা কর। নিশ্চয় আমি তোমাদের পিছন থেকেও দেখি। (হযরত আনাস রা. বলেন) আর আমাদের একেকজন কাঁধের সাথে পাশের জনের কাঁধ মিলাতো, আর পায়ের সাথে পা মিলাতো। {সহীহ বুখারী, হাদীস নং-৭২৫} মোটকথা কাতারের মাঝে ফাঁকা রাখা যাবে না, মিলে মিলে দাঁড়াতে হবে।