Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4933

ঈদ কুরবানী

প্রকাশকাল: 2 Aug 2019

প্রশ্ন

কুরবানীর পশুর গলাই লাল ফিতা বাধা সুন্নতি কাজ কিনা..এটা কি সুন্নতি কোনো নিয়ম..না বাধলে কোনো সমস্যা? বা এর বিধান কি জানতে চাই

উত্তর

অন্যান্য পশু থেকে কুরবানীর পশুকে আলাদা বুঝাতে চিহ্ন স্বরূপ মালা ইত্যাদি পরানোর সুযোগ রয়েছে। একটি হাদীসে মালা পরানোর কথা আছে। তবে কোন রং এর কথা উল্লেখ নেই। তবে না পরালে কোন সমস্যা নেই। قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَا فَتَلْتُ قَلاَئِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، আয়িশা (রাঃ) বলেন,আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর জন্তুর জন্য হার পাকিয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে হার পরিয়ে (আমার পিতা) আবূ বকর (রাঃ) এর সঙ্গে পাঠিয়েছেন। [বুখারী, হাদীস নং-২৩১৭]