Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4845

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 May 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম|আমার বয়স ৩১ এবং আমি একজন সরকারি কর্মকর্তা ৷কিন্তু আমার ক্যাশ টাকা না থাকার কারণে বিয়ে করতে পারছিনা ৷ এমতাবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করা জায়েজ হবে কিনা?জাযাকাল্লাহ খাইরান |

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, সুদের শর্তে কোন ঋন নেয়া যাবে না। বিয়ে করবেন সাধারণভাবে, অনাড়ম্বরভাবে,তাহলে বেশী টাকা লাগবে না। আপনি সরকারী কর্মকতা হিসেবে যে কারো থেকে অনাড়ম্বড়ভাবে বিবাহ করার মত টাকা আপনি ধার নিতে পারেন। বিবাহের অযুহতে কখনই সুদে জড়িত হওয়ার কোন অনুমতি নেই।