Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4833

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Apr 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমার প্রশ্ন হলো- আমরা যারা সরকারি চাকুরী করি- তাদের থেকে সরকার বা প্রতিষ্ঠান মুল বেতনের বাধ্যতামুলক ১০% কেটে রাখে। এবং এই ১০% এর সাথে চাকুরী শেষ অতিরিক্ত টাকা সহ চাকুরীজীবিকে প্রদান করা হয়। যেটা কে জিপি বা প্রভিডিয়েন্ট ফান্ড বলে। এটা হালাল হবে কি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, মুল বেতনের বাধ্যতামুলক কেটে রাখা অংশের সাথে সরকার যে অতিরিক্ত টাকা দিবে সেটা হালাল। তবে ইচ্ছাকৃতভাবে প্রভিডিয়েন্ট ফান্ডে টাকা রাখলে সেই টাকার অতিরিক্ত লাভ নেয়া হালাল হবে না।