Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4651

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 Oct 2018

প্রশ্ন

আমি নতুন বিবাহ করেছি এক বছর পূর্ণ হয়েছে আমার ওয়াইফ এখন আমার কথা শোনে না এবং পরিবারের ভিতরে নানান ধরনের মিথ্যাচার এবং ঝামেলা সৃষ্টি করতেছে। আমি মানসিকভাবে অনেক অসুবিধায় আছি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোন দোয়া থাকে দয়া করে জানাবেন। আমার ওয়াইফ আমার কাছে আসতে চাচ্ছেনা আমার শ্বাশুড়ীর কথামত চলতেছে।

উত্তর

বিবাহের পূর্বে কনে ও কনের পরিবারের যেসব গুন-দোষ দেখার দরকার হয় সেগুলো না দেখে শুধু কনের বাহ্যিক সৌন্দর্য আর টাকা-পয়সার দিকে লক্ষ্য করার কারণে অনেক সময় এমন সমস্যা হয়। যাই হোক নিচির দুআ গুলো আপনি নামাযের সাজদাতে, নামাযের পর এবং বিভিন্ন সময় পাঠ করবেন। সাথে সাথে নামাযের পর নিজ ভাষায় আপনার কষ্টের কথা আল্লাহকে জানাবেন। আমরা আপনার সুখি জীবন কামনা করি। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا للَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ