Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4138

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 May 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াতি বই থেকে নেওয়া (পৃষ্ঠা নং-110) আজ যিনি মনে করেন যে, কুরআন পড়ে তিনি সততা শিখেছেন, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ) -এর কাছে কুরাআন পড়ে, জীবন্ত কুরআনের সাহচর্যে থেকেও আবু হুরাইরা সততা শিখতে পারেন নি, তিনি মূলত মুহাম্মাদ (সঃ) – এর নবুওয়তকেই অস্বীকার করেন । মানবীয় দুর্বলতা, ক্রোধ, দলাদলি ইত্যাদি এক বিষয় আর প্রবঞ্চনা বা জালিয়াতি অন্য বিষয় । ধর্মের নামে জালিয়াতি আরাে অনেক কঠিন বিষয় । প্রশ্ন হলো, এখানে কোন আবু হুরাইরা সাহাবীর কথা বলা হয়েছে? কারণ অনেক সহীহ হাদিস উনার নামে বর্ণনা করতে দেখেছি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সবচেয়ে বেশী হাদীস বর্ণনাকারী সাহাবী আবু হুরাইরা রা. এর কথা বলা হয়েছে। উদ্দেশ্যে হলো এমন কথা না বলা এবং এমন বিশ্বাস না করা যে, সাহাবীরা সঠিক ধর্ম শিখতে পারে নি, পরবর্তী কেউ সঠিক দ্বীন-ধর্ম শিখেছে। বরং সাহাবীরা ইসলাম ধর্মকে সবচেয়ে ভালো বুঝেছেন এবং পালন করেছেন, এই বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে রাখতে হবে।