Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 405

শিরক-বিদআত

প্রকাশকাল: 10 Mar 2007

প্রশ্ন

আসসালামুয়ালাই্কুম, আমার কিছু জরুরী প্রশ্ন ছিল, যা নিয়ে আমি বেশ কিছুদিন যাবত সমস্যার মধ্যে আছি। দয়া করে সমাধান দিয়ে আমার উপকার করবেন। ১) আমার দাদা-দাদি মাজার ভক্ত ছিলেন। উনাদের কবরে জিয়ারত করা এবং উনাদের জন্য ইস্তেগফার করা কি জায়েজ হবে? উনারা বিশ্বাস করতেন মাজার উছিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে অনেক কাজে সফল হওয়া যায় বা মাজারে মানত করলে পরীক্ষায় পাশ করা যায়। এসব কি শিরক? ২) নামাজের ওয়াক্তে আমি যদি এমন কোনো স্থানে থাকি যেখানের আশে পাশের মসজিদের ইমাম মাজার সমর্থক, তবে কি আমার ঐ মুহুর্তে সেই ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ হবে? নাকি বাসায় গিয়ে পড়ব? আমার কাছে স্পষ্ট প্রমাণ নেই ঐ ইমামরা শিরকে লিপ্ত কি না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাজারের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, মাজারে মান্নত করা নিঃসন্দেহ শিরকী কাজ। তবে শুধু এই কাজের জন্য আপনার দাদা-দাদী মুশরিক হয়ে যান নি, তারা না জেনে এমনটি করেছেন। সুতরাং তাদের কবার জিয়ারত করা, তাদের জন্য ইস্তেগফার করাতে কোন সমস্যা নেই। বরং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য দুআ করা আপনার দায়িত্ব। তাকফীর তথা কাফের কখন হবে সে বিষয়ে বিস্তারিত জানতে দেখুন, ইসলামী আকীদা, পৃষ্ঠা ৫১৭-৫২১। দ্ব্যর্থহীন শিরকে লিপ্ত হওয়ার নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত এরুপ পাপী ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। বাড়িতে পড়া যাবে না। জামাত গুরুত্বপূর্ণ বিষয়। দলীলসহ বিস্তারিত জানতে পাপী ইমামের পিছনে সালাত বিষয়ে আমাদের দেয়া অন্যান্য প্রশ্নের উত্তর দেখুন।