Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3887

সালাত

প্রকাশকাল: 20 Sep 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা ইনি আউযুবিকা মিন আযাবিল কবর, ওয়া মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া অল মামাত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। প্রশ্ন হল দুটিঃ
১। এই দোয়াটি সব নামাজের (ফরজ, সুন্নত, নফল ও বেতের) ছালাম ফিরানোর পূর্বে পড়া যাবে কি না? বিশেষ করে ফরজ ও বেতের নামাজে। ২। এর বাংলা উচ্চারণ ঠিক আছে কি না? সত্ত্বর উত্তর দিলে আমার খুব উপকার হবে। আপনার উত্তরের অপেক্ষায়। জাজাকাল্লাহু খায়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, সকল নামাযের দুআ মাসূরার জায়াগাতে এই দুআ পড়া যাবে। ২। এক ভাষার উচ্চারণ অন্য ভাষার অক্ষরে কখানে শুদ্ধ হয় না। বিশেষত আরবী ভাষা অন্য ভাষার অক্ষরে লেখা যায় না। তাই দুআ গুলো আরবী শিখে মুখস্ত করা উচিত।