Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 331

আদব আখলাক

প্রকাশকাল: 26 Dec 2006

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। আমার প্রশ্নটা হল আঙ্গুল ফুটানো নিয়ে। আমি দীর্ঘ দিন যাবত একটি বিষয় লক্ষ্য করিয়াছি যে, আজকাল বেশির ভাগ মানুষ তাদের আঙ্গুল এত বেশি পরিমানে ফুটিয়ে থাকেন যা অনেকটাই তাদের কাছে নেশার মত হয়ে গেছে। অনেকে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আঙ্গুল ফুটানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পরেন। আঙ্গুল না ফুটিয়ে তারা যেন মোটেও স্বস্তি পাচ্ছেন না। এই ভাবে আঙ্গুল ফুটানোর উপর ইসলামের কোন বিধি নিষেধ আছে কিনা, দয়া করে জানালে খুবই উপকৃত হইব। ধন্যবাদান্তে, মোঃ জাহাঙ্গীর খান, কুনিয়া, তারগাছ, গাজীপুর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযে সমস্যা সৃষ্টি করে এমন যাবতীয় বস্তু থেকেই আমাদের বিরত থাকতে হবে। নামাযের ভিতর আঙ্গুল ফোটানোর ব্যাপারে একটি যয়ীফ হাদীসে নিষেধাজ্ঞার কথা এসছে। নামাযের সালামের পরে আঙ্গুল ফুটানো যাবে না এই মর্মে কোন হাদীস আমাদের জানা নেই। তবে বিনা প্রয়োজনে মসজিদে এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিৎ।