Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3109

ঈদ কুরবানী

প্রকাশকাল: 4 Aug 2014

প্রশ্ন

আস্সালামু আলাইকুম, জুল হজ্জের প্রথম নয়দিন সিয়াম পালন করা তো সুন্নাত। কিন্তু দশম দিন অর্থাৎ ঈদের দিনও অর্ধদিবস সিয়াম পালন করা এবং কুরবানীর পশুর গোস্ত দিয়ে সিয়াম ভাঙ্গার বর্ণনা কি সঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অর্ধদিবস সিয়াম পালন করা এমন কোন পরিভাষা ইসলামে নেই। সিয়াম অর্থ হলো সারা দিন না খেয়ে থাকা। এর বাইরে দিন বা রাত্রেরে কোন অংশ না খেয়ে থাকাকে কোন ক্রমেই সিয়াম নাম দেয়া যাবে না। তবে হ্যাঁ, কুরবানীর পশুর গোশত দ্বারা কুরবানী দ্বাতা ঈদের দিনের আহার শুরু করবেন এটা মুস্তাহাব।