Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2600

সালাত

প্রকাশকাল: 13 Mar 2013

প্রশ্ন

বাংলাদেশে প্রচলিত হুন্ডি ব্যবসা ও V.O.I.P ব্যবসা করা কি হালাল হবে নাকি হারাম হবে? যদি হারাম হয় তবে কারন সহ বিস্তারিত জানতে চাই।

উত্তর

আমরা যতদূর জানতে পেরেছে হু্ন্ডি হলো সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অর্থ লেনদেনের একটি ব্যবস্থা। সরকারকে ফাঁকি দেয়ার কারণে এটা জায়েজ হবে না। আর ভি ও আই পির ব্যবসার বিষয়ে ইন্টারনেট থেকে জানতে পেরেছি আমাদের দেশে বৈধ অবৈধ দুই ধরনের VOIP রয়েছে। একটা হলো সরকার অনুমোদিত আরেকটি সরাকার কর্তৃৃক অনুমোদিত নয়, অবৈধ। সরকার কর্তৃক অনুমতি না থাকার কারণে অবৈধআর ভি ও আই পি ব্যবসা হালাল নয়। সরকার যদি কোন নির্দেশ দেয় আর সেটা কুরআন-সুন্নাহ বহির্ভূত না হয় তাহলে সেটা মান্য করা অপরিহার্য। সরকার কর্তৃক অনুমোদিতআর ভি ও আই পি ব্যবসা জায়েজ।