Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 225

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 Sep 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়খ! কেমন আছেন?শায়খ এক ভাই আমাকে প্রশ্ন করলেন,উনি সৌদিতে থাকে। ওখানে নাকি ছোট-বড় অনেক মহিলা বাসায় স্বামীর সামনে বা মাহরামদের সামনে প্যান্ট-শার্ট ও গেঞ্জি ইত্যাদি পড়ে। আবার বাজারেও নাকি বিক্রী করে। আমি জানতাম এগুলো হারাম,কারণ পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু উনি বলার পরে,আমি সৌদিতে থাকা প্রবাসী কিছু শায়খকে প্রশ্ন করার পরে উনারা এটাকে জায়িয ফতোয়া দিলেন?এখন শায়খ আপনার মত কী? যদি জায়িয হয়,তাহলে এটা কি পুরুষের সাথে সাদৃশ্য নয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সাদৃশ্য নির্ভর করে ব্যবহারের উপরে। পাকিস্তানের নারী-পুরুষ সকলেই সেলোয়ার-কামীস পরেন। পার্থক্য ডিজাইন ও কালারে। ইউরোপের নারী-পুরুষ সকলেই প্যান্ট-শার্ট জাতীয় পোশাক পরেন। পার্থক্য ডিজানইন ও কাপড়ে। সৌদি আরবের মানুষেরাও আমাদের দেশের মতই মানুষ। ভাল মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি।সৌদি আরবের আলিমগণও পুরুষালি পোশাক হারাম বলেন। তবে অনেকেই তা মানে না