Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 215

নামায

প্রকাশকাল: 1 Sep 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: এলাকার মসজিদের ঈমাম যদি সবসময় হাতেগুনা কয়েকটা সূরা (৫-৬ টা) দিয়েই ৫ ওয়াক্ত নামাজ পরান, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করান, আখেরি ওয়াক্তে নামাজ পরান এবং নামাজে দ্রুত রুকু ও সিজদা দেন তবে কি এই অজুহাতে জামাত ত্যাগ করা যাবে? বিশেষ করে সেই ব্যাক্তি তার বিপরিতে ইনফিরাদী নামাজ পরলে অধিক সুন্নতের কাছাকাছি হতে পারে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই অজুহাতে জামাআত ত্যাগ করা জায়েজ হবে না। ইমাম পাপী হলেও তার পিছনে নামায পড়তে হবে। জামাআতে নামায পড়া আবশ্যক। বিস্তারিত জানতে আমাদের দেয়া ৯০ নং প্রশ্নের দেখুন।”””””