Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 182

হাদীস

প্রকাশকাল: 30 Jul 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম, স্যার। আমি সিফাত, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড ঢাকা, তে ৪র্থ বর্ষে পড়ছি। একটা ব্যাপারে আপনার সাহায্য দরকার। আবু জেহেল বদরের যুদ্ধের আগে কাবার গিলাফ ধরে যে দুয়া করেছিল, এই হাদীসটা বুখারী, আস-সাহীহ এর কোন কিতাব, ও কোন বাব এ আছে আমাকে একটু জানাবেন কি? আমার কাছে ইসলামিক ফাউন্ডেশন ও তাওহীদ পাবলিকেশন উভয় সংস্করণই আছে, আলহামদুলিল্লাহ। ওয়াসসালাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। আবু জেহেল বদর যুদ্ধও পূর্বে নিজেদের বিজয় চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। তবে কাবার গিলাফ ধরার কথা পাওয়া যায় না। নিচের হাদীসটি লক্ষ করুন। عَنْ عَبْدِ اللهِ بْنِ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ الْعُذْرِيِّ ؛ أَنَّ أَبَا جَهْلٍ قَالَ يَوْمَ بَدْرٍ : اللَّهُمَّ أَقْطَعُنَا لِلرَّحِمِ ، وَآتَانَا بِمَا لاَ يُعْرَفُ ، فَأَحِنْهُ الْغَدَاةَ ، قَالَ : فَكَانَ ذَلِكَ اسْتِفْتَاحًا مِنْهُ ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ : {إِنْ تَسْتَفْتِحُوا فَقَدْ جَاءَكُمَ الْفَتْحُ ، وَإِنْ تَنْتَهُوا فَهُوَ خَيْرٌ لَكُمْ} الآيَةَ অর্থ: আব্দুল্লাহ ইবনে সালাবাহ বলেন, আবু জেহেল বদরের দিন বলল, হে আল্লাহ! (মুহাম্মাদ) আমাদের মধ্যে সবচেয়ে বড় আত্মীয়তা ছিন্নকারী, সে এমন কিছু নিয়ে এসেছে যে বিষয়ে আমাদের জানাশোনা নেই। সুতরাং আগামীকাল তাকে ধ্বংস করুন। তিনি বলেন, সেটাই ছিল তার থেকে বিজয় চাওয়া। আর এসম্পর্কেই অবতীর্ণ হয় এই আয়াত যদি তোমরা বিজয় চাও অবশ্যই তা তোমাদের কাছে আসবে আর যতি তোমরা বিরত থাক তাহলে সেটা হবে তোমাদের জন্য কল্যানকর। ………… (সূরা আনফাল ১৯-) । মুসান্নিফ ইবনে আবী শায়বা, হাদীস নং ৩৭৪২৯। মুসনাদে আহমাদ, হাদীস নং ২৩৭১০। শায়খ শুয়াইব আরনাউত হাদীসটিকে সহীহ বলেছেন। তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে বাগাবী সহ অনেক তাফসীরগ্রন্থে উক্ত আয়াতের তাফসীরে বর্ণিত আছে যে, আবু জেহেলের দোয়ার পরিপেক্ষিতে উক্ত আয়াত অবতীর্ণ হয়েছে। বিস্তারিত জানতে সেগুলো দেখতে পারেন। তবে কুতুবে সিত্তাতে এ বিষয়ে কোন হাদীস পাওয়া যায় না।