Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1300

রোজা

প্রকাশকাল: 21 Aug 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আগের ক্বাযা রোজা (ফরজ রোজার ভাংতি) আদায় এর হুকুম কি?
আমি জেনেছি ওয়াজিব হল, ওই রোজার ক্বাযা আদায় করার সাথে সাথে প্রতি রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করা। মিসকিনকে প্রদত্ব খাদ্যের পরিমাণ হল, এলাকার লোকদের প্রধান খাদ্য- যেমন চাউল, খেজুর, গম ইত্যাদী থেকে- অর্ধ ছা তথা প্রায় সোয়া এক কেজি পরিমাণ। এটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে প্রায় সোয়া এক কেজি চাল (বা চালের দাম) দিয়ে দিলেই হবে? নাকি সাথে তরকারির দাম দিতে হবে? তরকারির দাম কিভাবে ঠিক করবো?
আর খাওয়ায়ে দিতে চাইলে কি একবেলা খেতে দিতে হবে নাকি ৩ বেলা?
একজন কে একাধিক রোজার জন্যে দেয়া যাবে কি?
জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কাজা রোজা রাখার সাথে সাথে কাওকে খাওয়াতে হয় না। আপনি ভুল শুনেছেন। রোজার কাফফারা হলো ৬০ জন মিসকিনকে দুই বেলার খাবার খাওয়ানো অথবা ৬০টি রোজা রাখা।