Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6535

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম স্যার, আমি একজন নওমুসলিমাহ। আমার পিতা মাতা বিধর্মী। আমি এখন স্বামীর বাড়ি থাকি। আমি কি আমার পিতা মাতার কাছে যেয়ে কিছুদিন থাকতে, খেতে পারবো? আমি অনেক মানুষের কাছে শুনছি বিধর্মী মা বাবার বাসায় খাওয়া যাবে না। উল্লেখ, আমার ও আমার স্বামীর পরিবার আমাদের মেনে নিয়েছেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মৌলিকভাবে আপনার বাবা-মায়ের কাছে যেতে বা থাকতে সমস্যা নেই। তবে যদি সেখানে গেলে আগের ধর্মের প্রতি দূর্বল হয়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকে বা তারা আপনাকে আবার পূর্বের ধর্মে ফিরে যাওয়ার জন্য উপদেশ দেয় বা নিরাপত্তার অভাব থাকে তাহলে সেখানে যাওয়া ঠিক হবে না। গেলেও বেশী সময় অবস্থান করবেন না। মুসলিম মেয়ের অন্য ধর্মের পরিবেশে থাকলে ধর্ম পাললে সমস্যা হতে পারে। অল্প সময়ের জন্য যাবেন। তাদের জবেহ করা কোন প্রাণীর মাংস খাওয়া যাবে না। এছাড়া অন্যান্য হালাল খাবার খেতে অসুবিধা নেই।