Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6495

আকীকা

প্রকাশকাল: 11 Nov 2023

প্রশ্ন

আমার ছোট মেয়ের আকীকা হয়েছে কোরবানির গরুর সাথে। আকীকা কি শুদ্ধ হয়েছে? এছাড়া আমার বড় মেয়ের সময় আমার হাসব্যান্ড এতিম খানায় টাকা দিয়ে এসেছিল এবং এতিমখানার কর্তৃপক্ষকে বলেছিল ছাগল কিনে আকীকা দিয়ে সেই গোশত বাচ্চাদের খাওয়াতে। আমার প্রশ্ন এতিম খানার কর্তৃপক্ষ যদি ছাগল না কেনে তবে কি বাচ্চার আকীকা হবে? আমি তো নিশ্চিত না যে ছাগল টা আসলেই কেনা হয়েছিল নাকি?

উত্তর

এতিমখানা কর্তৃপক্ষ যদি ছাগল কিনে জবেহ না করে তাহলে আকীকা হবে না। কুরবানীর গরুর সাথে আকীকা দেয়া সুন্নাহসম্মত না। আলাদা পশু দিয়ে আকীকা দিতে হয়। তবে অনেক ফকীহ বলেছেন, কুরবানীর পশুর সাথে আকীকা করলে জায়েজ হবে।