Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5519

বিবিধ

প্রকাশকাল: 10 Mar 2021

প্রশ্ন

প্রথম রমজানের ফজিলত সর্ম্পকে বলা হয়, রোজাদারকে নবজাতকের মত নিষ্পাপ করে দেওয়া হয়। এটার কোন দলিল রয়েছে কিনা?

উত্তর

না, এই শব্দে হাদীস নেই। তবে পুরো রজানা মাস রোজা রাখলে তার বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ যে রমযান মাসে ঈমান সহকারে ও সাওয়াবের আশায় সাওম পালন করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সহীহ বুখারী, হাদীস নং ১৯১০। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে আছে রাসূলুল্লাহ সা. বলেছেন, الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ পাঁচ ওয়াক্ত সালাত, জুমুআর সালাত পরবর্তী জুমুআ পর্যন্ত এবং রমাজান পরবর্তী রমাযান পর্যন্ত গুনাহের কাফফারা হবে যদি ব্যক্তি কবীরা গুনাহ পরিহার করে। সহীহ মুসলিম, হাদীস নং ২৩৩