Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4911

সালাত

প্রকাশকাল: 11 Jul 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি যদি সালাতের কোন রাকাতে রুকু করতে ভুলে যাই তখন কি সালাত ছেড়ে দিয়ে নতুন করে শুরু করব নাকি এক রাকাত বেশি পড়বো?
যেমন দুই রাকাত বিশিষ্ট কোন সালাতে যদি আমি দ্বিতীয় রাকাতে রুকু করতে ভুলে যাই তখন কি আমি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে সোজা দাড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত পড়ে সালাত শেষ করব নাকি সব ছেড়ে দিয়ে নতুন করে শুরু করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সব ছেড়ে নতুন করে শুরু করা লাগবে না। দ্বিতীয় রাকাতে বৈঠক না করে দাড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত পড়ে সালাত শেষ করবেন। তবে সাজদায়ে সাহু দিতে হবে। আর তৃতীয় রাকআত মূলত হবে দ্বিতীয় রাকআতের স্থানে।