Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4210

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 Aug 2017

প্রশ্ন

হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অধিক সন্তান নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। তবে আমাদের দেশের অনেক মানুষ অজ্ঞতা থেকে হোক কিংবা বিভিন্ন উদ্দেশ্যে (যেমন একটি পুত্র সন্তানের আশায় অনেকগুলো কন্যা সন্তানের জন্ম দেন, ছেলে সন্তান বেশি হলে তাকে ভবিষ্যতে ভালোভাবে দেখাশোনা করবে আয় রোজগার বেশি হবে, এবং অনেক পিতা-মাতা পরপর অনেকগুলো কন্যা সন্তান হলে অসন্তুষ্ট হন)। আমার প্রশ্ন হল, স্ত্রীলোকের শারীরিক সক্ষমতা স্বাভাবিক থাকা অবস্থায় যে কোন উদ্দেশ্যে অধিক সন্তান নেওয়া শরীয়ত সম্মত হবে কিনা?

উত্তর

স্ত্রীলোকের শারীরিক সক্ষমতা স্বাভাবিক থাকা অবস্থায় যে কোন উদ্দেশ্যে অধিক সন্তান নেওয়া শরীয়ত সম্মত হবে।তবে উদ্দেশ্যে যেন খারাপ না হয়। যেমন অনেক সন্তান হবে, তারা এলাকার মাস্তান হবে। আর কন্যা সন্তান হলে অসুন্তষ্ট হওয়া চরম মূর্খতা।