Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4207

রোজা

প্রকাশকাল: 6 Aug 2017

প্রশ্ন

১. প্রতি মাসেই ১৩, ১৪, ১৫ তারিখ আইয়ামে বীজ রোজা থাকে। এখন আমি যদি শাওয়াল মাসের ছয় রোজা করি, আর তা যদি এই তিন দিনের মাঝে পরে যায় তাহলে আমার কোন রোজা হবে? উদাহরণ স্বরুপ: আমি ১০তারিখ থেকে শুরু করেছি। এখন এই তিন দিন বাদ দিয়ে কি আমার ছয়টা রোজা রাখতে হবে? নাকি ১৩, ১৪, ১৫ তারিখ ছয়টা রোজার নিয়ত করলেই হবে?
২. আর মেয়েদের সমস্যার কারনে তাদের ফরয রোজা বাকি থেকে যায়। সে শাওয়াল এর ছয় রোজা রাখতে চায়। সে দেড়িতে শুরু করার কারনে সে মাসের ১৩ তারিখ এ এসে পরে। এমতাাবস্থায় এই তিন দিন ১৩,১৪, ১৫ তে কি তার ফরয রোজা রাখতে পারবে? নাকি তা আইয়ামে বীজ হিসেবে গন্য হবে?

উত্তর

১. আপনি যে রোজার নিয়ত করবেন সেটা হবে। যদি ঐ তিন দিন শাওয়ালের ছয় রোজার নিয়ত করেন তাহলে শাওয়ালের রোজা হবে। আর যদি আইয়্যামে বীজের রোজার নিয়ত করেন তাহলে আইয়্যামের বীজের রোজা হবে। আর শাওয়ালের ছয় রোজা ভেঙে ভেঙে করা যায়। ২। আইয়্যেমে বীজের তিন দিন ফরজ রোজা রাখতে পারবে।