Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3226

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 29 Nov 2014

প্রশ্ন

আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ)-এর কাছ দিয়ে যাচ্ছিলেন। সে সময় সাদ (রাঃ) অজু করছিলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে সাদ! এত অপচয় কেন? সাদ আবেদন করলেন, হে আল্লাহর রসূল! অজুর মধ্যেও কি অপচয় আছে? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যাঁ আছে। যদিও তুমি প্রবহমান নদীর কিনারা থাকো। (আহমাদ ও ইবনু মাজাহ্)
sohi kina janaben

উত্তর

হাদীসটি সহীহ নয়। হাদীসটিতে দুজন দূর্বল রাবী আছে। তা সত্ত্বেও শায়খ আলাবানী রহি. হাদীসটির সনদকে হাসান বলেছে। শায়খ শুয়াইব আরনাউত রহি. হাদীসটিকে দূর্বল বলেছেন। মোটের উপর হাদীসটি ভালো মানের নয়।