Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7307

ঈদ কুরবানী

প্রকাশকাল: 1 Jun 2025

প্রশ্ন

কুরবানী কি যাকাতের সাথে সংযুক্ত? অর্থাৎ যার জন্য যাকাত ফরয নয় বা যার ঋণ রয়েছে অনেক কিন্তু কুরবানী দেয়ার সামর্থ্য রয়েছে, সে কি কুরবানী দিতে পারে?

উত্তর

যাকাত ফরজ। নির্দিষ্ট পরিমাণ সম্পদ না থাকলে যাকাত দেয়া লাগে না। আর কুরবানী ফরজ নয়, নির্দিষ্ট তথা নিসাব পরিমান সম্পদ থাকলে কুরবানী ওয়াজিব বা গুরুত্বপূর্ণ সুন্নাত।  নিসাব পরিমান সম্পদ না থাকলেও কুরবানী দেয়া যায়। ঋন থাকলেও কুনবানী দেয়া যায়।