Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7292

বিবাহ-তালাক

প্রকাশকাল: 21 May 2025

প্রশ্ন

আমার স্বামী আমাকে দুই তালাক দিয়েছে। কিন্ত তালাকের মাস’আলা সে জানতো না। না জেনে তালাক দিলে কি সেটা কার্যকর হবে? নাকি এই তালাক সবসময়ের জন্য বহাল থাকবে? পরবর্তীতে কি একবার তালাক বললেই তালাক হয়ে যাবে নাকি ৩ বার বলতে হবে?

উত্তর

জ্বী, না  জেনে তালাক দিলেও সেটা কার্যকর হবে। সুতরাং এই দুই তালাক বহাল থাকবে। পরবর্তীতে  একবার তালাক বললেই চিরতরে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। নতুন করে সংসার করার কোন সুযোগ থাকবে না।