Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7092

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 Oct 2024

প্রশ্ন

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা কি ইসলামে জায়েজ আছে?  এ ব্যাপারে শরীয়তের বিধান কি?

উত্তর

সন্তানের ভরন-পোষন করতে পারবে না এই ভয়ে কারো জন্য  জন্ম নিয়ন্ত্রন জায়েজ নেই। আল্লাহ কুরআনে বলেছেন,وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না, আমি তাদের এবং তোমাদেররিযিক দান করি। নিশ্চয় তাদের হত্যা করাটা হবে বড় গোনাহ। সূরা বনী-ইসরাইল, আয়ত,৩১। সূরা আনয়ামের ১৫১ নং আয়াতেও আল্লাহ তায়ালা এমনটি বলেছেন। যদি স্ত্রী অসুস্থ থাকে, ছোট বাচ্চা থাকে, নতুন সন্তান হলে তার লালন পালনে কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে জন্ম নিয়ন্ত্রন জায়েজ আছে। সেটা পিলের মাধ্যমে হতে পারে। আর যদি বিনা কারণে তথা ভরন-পোষণের ভয় নেই, অন্য কোন সমস্যাও নেই তাহলে এই অবস্থায় জন্ম নিয়ন্ত্রন অনুচিত কাজ। সন্তান আল্লাহর বিশেষ দান । অধিক সন্তান নেওয়ার ভিতরই আল্লাহর রহমত। আল্লরহর রাসূল, অধিক সন্তানের জন্য উৎসাহ দিয়েছেন। বৃদ্ধ বয়সে মানুষের দৈহিক ও আত্মিক নিরাপত্তা ও শান্তির জন্য বেশী সন্তান অধিক সহায়ক।